টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষণের মামলায় পল্লিচিকিৎসক গ্রেপ্তার

শিশুকে ধর্ষণ।প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গতকাল শনিবার এক পল্লিচিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। গ্রেপ্তার পল্লিচিকিৎসকের নাম হাসান মিয়া (২৯)।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গ্রেপ্তার পল্লিচিকিৎসককে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি উঠানে খেলছিল। এ সময় হাসান মিয়া তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।