বিজয়নগরে ট্রাক্টর উল্টে চালকের সহযোগী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ট্রাক্টর উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা একটার দিকে উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ওয়াসিম মিয়া (৩০)। তিনি ওই ট্রাক্টরের চালকের সহযোগী ছিলেন। তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের লালমিয়া পাড়া গ্রামের শিশু মিয়ার ছেলে।

চান্দুরা এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার শাহবাজপুর থেকে খালি ট্রাক্টর নিয়ে ওয়াসিম মিয়াসহ তিনজন বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকার একটি ইটভাটায় যাচ্ছিলেন। চান্দুরা এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ওয়াসিম মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, নিহত ব্যক্তির লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের লোকজন তাঁদের জিম্মায় নিয়ে গেছেন। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।