শ্রীপুরে বাসচাপায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় তাসলিমা আক্তার (৩৪) নামের এক নারী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের রঙ্গিলা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
তাসলিমা আক্তার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সোহাগ মিয়ার স্ত্রী।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত ৯টার দিকে ওই নারী রঙ্গিলা এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি বাস ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, ওই বাসটিকে শনাক্ত করা যায়নি।