কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

টাঙ্গাইল শহরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে গতকাল শনিবার রাতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর করে

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত একটার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটে। শহরের কবি নজরুল সরণিতে কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর ওপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি বাসায় ছিলেন। টাঙ্গাইল থানার ওসি বলেন, পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।