কাঁচা মরিচের দাম কেন বাড়তি
গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের দাম বেড়েছে, কেজি প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘ বর্ষায় মরিচ খেত পচে যাওয়ায় উৎপাদন কম হয়েছে। এ ছাড়া দুর্গাপূজার কারণে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে। ময়মনসিংহ, রাজশাহী, যশোর, চাঁদপুর ও কুষ্টিয়ায় দাম বৃদ্ধির চিত্র দেখা গেছে। কুষ্টিয়ায় তিন দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিপ্রতি ১০০ টাকা।