খেত থেকে ভোক্তায়, ৫ টাকার শিম ৭০!

কৃষকের উৎপাদিত সবজি ভোক্তা পর্যন্ত পৌঁছাতে বারবার হাতবদল হয় আর ধাপে ধাপে বাড়ে দামছবি: প্রথম আলো গ্রাফিক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, খেত থেকে ভোক্তা পর্যন্ত সবজি পৌঁছাতে কমপক্ষে পাঁচবার হাতবদল হয়, যেখানে বগুড়ার মহাস্থান হাটে ৫ টাকার শিম ঢাকায় ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যস্বত্বভোগী ও পরিবহন খাতে চাঁদাবাজির কারণে দাম বাড়ে। কৃষকদের ‘ধলতা’ বাবদ প্রতি মণে ২ কেজি বেশি সবজি দিতে হয়। এছাড়া মহাস্থান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পথে পথে ট্রাক থেকে চাঁদা ও কমিশন নেওয়া হয়, যা পণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর চাপায়।