খ্যাতির বিড়ম্বনায় ‘তাজু ভাই’

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভাইরাল কনটেন্ট নির্মাতা তাইজুল ইসলাম ওরফে তাজু ভাই। সম্প্রতি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে তাইজুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাজু ভাই ২.০’ হিসেবে হঠাৎ পাওয়া পরিচিতির আলোয় এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। কয়েক সেকেন্ডের একটি সহজ-সরল ভিডিও তাঁকে যেমন লাখো মানুষের নজর এনে দিয়েছে, তেমনি তৈরি করেছে নতুন এক চাপ। যা তাঁর স্বাভাবিক জীবনকে ক্রমেই জটিল করে তুলছে।