কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলেছে

পাঁচ কিশোরের হাতে ধারালো অস্ত্র—কারও হাতে কিরিচ, কারও হাতে লোহার চাকতি। সড়কে প্রকাশ্যে অস্ত্র হাতে ভিডিও ধারণ করে সম্প্রতি সেটি টিকটকে ছড়িয়ে দিয়েছিল তারা

আওয়ামী লীগ আমলে যুবলীগ নেতার আশ্রয়ে থাকা ১৬ মামলার আসামি চট্টগ্রামের মো. মুরাদকে এখন বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে। ক্ষমতার পালাবদলে এভাবে কিশোর গ্যাংয়ের রাজনৈতিক আশ্রয় বদলেছে। চট্টগ্রামের বাকলিয়ার মুরাদকে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেখা যায় নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের সঙ্গে মিছিল-সমাবেশে। নিজের ফেসবুক পরিচয়ে মুরাদ নিজেকে চান্দগাঁও থানা যুবদলের সংগঠক হিসেবে উল্লেখ করেছেন। মুরাদের বিরুদ্ধে অস্ত্রবাজি, জায়গা দখল, মাদক ব্যবসায় কিশোর গ্যাং ব্যবহারের অভিযোগ রয়েছে।