সিলেটের কুশিয়ারা নদী থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এলাকার কিছু বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আড়াই থেকে তিন বছর বয়সী ওই শিশুর লাশ নদীতে ভেসে এসে বালাগঞ্জ বাজারের পাশে সাজ্জাদ আবাসিক এলাকায় আটকে যায়। ওই শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ওই শিশুর পরিচয় জানা যায়নি, তবে চেষ্টা চলছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে শিশুটির লাশ রাখার জন্য পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই শিশুর মৃত্যু হয়েছে।