কুমিল্লায় মেয়েকে ধর্ষণের চেষ্টা দেখে ফেলায় হত্যা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাঁর মায়ের হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের সংবাদ সম্মেলন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পুলিশ সুপার কার্যালয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধারের ঘটনায় কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ঝাড়ফুঁকের সময় মোবারক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। মা দেখে ফেলায় প্রথমে তাকে বালিশ চাপা দিয়ে ও পরে মেয়েকে গলা টিপে হত্যা করা হয়। কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে মোবারককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।