ঝিনাইদহে নছিমনের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জের আলাইপুরে নছিমনের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম নুরুল ইসলাম। তিনি কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। এ ঘটনায় আহত জাহিদ হোসেনকে ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে নুরুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে জাহিদকে নিয়ে কালীগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে আলাইপুরে নছিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা জানান, নুরুল ইসলাম মারা গেছেন।

আহত জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম মোল্লা।