পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু
পাবনায় একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকার সেতুর কাছে এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেননি তিনি।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার সময় কয়েকজন যুবক গোপীনাথপুর সেতুর কাছে বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত হন কয়েকজন। হতাহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...