সাতক্ষীরার জেলা পরিষদের সাবেক সদস্য ফেনসিডিলসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদৌস আলফাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের কাসেমপুর এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, আল ফেরদৌস আলফাকে ৩০ বোতল ফেনসিডিলসহ গত রাতে বাইপাস সড়কের কাসেমপুর থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে। তিনি একজন শীর্ষ মাদক চোরাকারবারি। ডিবি পুলিশের উপপরিদর্শক আরিফ হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।