নিয়ম ভেঙে গাছ কাটলেন প্রকৌশলী 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সওজের পরিদর্শন বাংলোর পুকুর পাড়ে গাছ কেটে ফেলা রাখা হয়েছে
প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া নিয়ম না মেনে  সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোর ভেতরের বিশালাকৃতির তিনটি বিশাল আকারের গাছ কাটার অভিযোগ উঠেছে। সওজের ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিনের একক সিদ্ধান্তে সম্প্রতি গাছগুলো কাটা হয়। নির্বাহী প্রকৌশলী বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার করেছেন।

নাম না প্রকাশ করার শর্তে বন বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী সরকারি কার্যালয়ের কোনো গাছ কাটতে হলে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে অনুমোদন নিতে হবে। এরপর একটি নির্ধারিত ফরমে বন বিভাগে আবেদন করতে হয়। ওই আবেদনের পর বন বিভাগ অনুমতি দিলে গাছ কাটা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পরিদর্শন বাংলো রয়েছে। সেখানে কর্মচারী ও কর্মকর্তাদের বাসবাসের পাশাপাশি বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও যানবাহন রাখা হয়। এই পরিদর্শন বাংলোর ভেতরে দক্ষিণ দিকে একটি পুকুর রয়েছে। পুকুরের চারপাশে কৃষ্ণচূড়া, আম, কড়ই, নারকেল, শিমুল গাছসহ বিভিন্ন প্রজাতির ৪৮টি গাছ রয়েছে। এর মধ্যে বিশালাকৃতির দুটি শিমুল গাছ ও একটি কড়ইগাছ ১২ ও ১৩ মে সরকারি বন্ধের সুযোগে কাটা হয়েছে। ঠিকাদার রেজাউল ইসলামের পক্ষে আরমান মিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে শ্রমিকেরা গাছ তিনটি কাটেন। ১৪ মে সরেজমিনে দেখা গেছে, সওজের পরিদর্শন বাংলোর দক্ষিণ দিকে একটি পুকুর রয়েছে। পুকুরের এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সেখানে ঝুঁকিপূর্ণ তিনটি গাছ রয়েছে। যেকোনো সময় আমাদের স্থাপনা ও সীমানাপ্রচীরের ওপর পড়ে তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে গাছগুলো কাটা হয়েছে।