রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন ধসে অন্তত ৭ শ্রমিক আহত

নির্মাণাধীন ভবনের একাংশ ধসে পড়ার পর উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েছবি: শহীদুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি অংশ ভেঙে পড়েছে। এতে অন্তত সাত নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান হলে এ দুর্ঘটনা ঘটে। নিচে কেউ চাপা পড়েছেন কি না, তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত শ্রমিকেরা
ছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম বলেন, শ্রমিকেরা ওপরের দিকে কাজ করছিলেন। নিচে কেউ চাপা পড়ার কথা নয়। তবে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিন শ্রমিক হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আজাদুল (৩৫), চাঁপাইনবাবগঞ্জের অনুপনগর এলাকার সিফাত (২২) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাহাড়পুর এলাকার সিহাব (২৫)।

নির্মাণাধীন ভবন ধসে নিচে কেউ চাপা পড়েছেন কি না, তা নিশ্চিত নয়
ছবি: প্রথম আলো

প্রক্টর আসাবুল হক বলেন, সেখানে ৯ শ্রমিক কাজ করছিলেন। এক শ্রমিক বলেছেন, তাঁদের সাতজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা
ছবি: প্রথম আলো