ঢাকা–রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে
ছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলা শহরের অদূরে বালুয়া তালতলা এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের এনামুল হকের ছেলে রোহান মিয়া (২০) এবং একই গ্রামের আবু বকরের ছেলে ইদ্রিস আলী (২৪)। বাকি দুজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থলেই চারজন নিহত হন। কোমরপুর এলাকায় বাসটি আটক করেন জনতা।

পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী বাসটি বিকেল চারটার দিকে গোবিন্দগঞ্জে শহরের তালতলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই চারজন নিহত হন। কোমরপুর এলাকায় বাসটি আটক করেন জনতা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন মুঠোফোনে বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।