মিরপুরে শিশু হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি শিগগিরই: প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে নজরুল একাডেমি মাঠে

প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে আলোচিত শিশু হত্যার ঘটনায় আগামী এক মাসের মধ্যে মৃত্যুদণ্ডসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।