মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে মানবকঙ্কাল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে ঘটিভাঙা মাঝের খালের উত্তর পাড়ে প্যারাবনের ভেতর থেকে মানবকঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধার করেন।
মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) ফরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মৎস্যশিকারিরা চিংড়িঘেরে মাছ ধরতে যাওয়ার সময় সোনাদিয়া চ্যানেলের প্যারাবনের ভেতরে মানবকঙ্কাল দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দিবাগত রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানবকঙ্কালের মাথা, দেহের কিছু অংশ ও কিছু হাড় উদ্ধার করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, মানবকঙ্কালের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে।