মঞ্জুর বার্ষিক আয়ের অর্ধেক টক শো থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। হলফনামা অনুযায়ী, তাঁর বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার টাকা। এর প্রায় অর্ধেক, ৫ লাখ ৮০ হাজার টাকা, আসে টেলিভিশন টক শো থেকে। ব্যবসা থেকে আয় ৬ লাখ টাকা। নির্বাচনে তিনি সম্ভাব্য ৪২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের হিসাব দিয়েছেন।