খুলনায় ইজিবাইকের ধাক্কায় তিন বছরের শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনা নগরের খালিশপুর এলাকায় ইজিবাইকের ধাক্কায় মারিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা নগরের খালিশপুর থানা এলাকার বাস্তুহারা ৭ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটেছে। ওই ইজিবাইকের চালককে আটক করছে পুলিশ। মারিয়া খুলনা নগরের বাস্তুহারা এলাকায় মো. মামুনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারিয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটির মাথায় ও বুকে আঘাত লাগে। স্থানীয় ব্যক্তিরা আহত শিশুটিকে উদ্ধার চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। স্থানীয় লোকজন ইজিবাইকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় ইজিবাইক তাকে ধাক্কা দিলে শিশুটির মাথায় ও বুকে আঘাত লাগে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় ইজিবাইকটি জব্দ করে চালককে আটক করেছে পুলিশ। নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহত শিশুর পরিবার অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।