খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ধোঁয়ার মধ্যেই অনেক রোগী ও স্বজনদের বের হতে দেখা যায়। আজ বৃহস্পতিবার রাতেছবি: সাদ্দাম হোসেন

খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে নগরের ময়লাপোতা মোড়ের কাছে ওই হাসপাতালটিতে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীরা। আজ বৃহস্পতিবার রাতে
ছবি: প্রথম আলো

ফায়ার সার্ভিসের খুলনার উপপরিচালক মাসুদ সরদার প্রথম আলোকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন বেজমেন্টের মধ্যে আছে; উপরে ওঠে নাই।