সৈয়দপুরের প্যানেল মেয়র মা ও মেয়ের একসঙ্গে এসএসসি পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা ও তাঁর মেয়ে মাফরুহা শাহ এবার এসএসসি পাস করেছেন। গতকাল রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, মা পেয়েছেন জিপিএ-৩.৬৪ ও মেয়ে পেয়েছে ৩.৫০।
মা সাবিয়া সুলতানা এবারের এসএসসি পরীক্ষায় ভোকেশনাল বোর্ডের অধীন শহরের আসমতিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নেন। মেয়ে মাফরুহা অংশ নেয় শহরের ইসলামিয়া স্কুল থেকে।
মেয়ে মাফরুহা বলে, ‘আম্মু আমাকে পড়ালেখায় সব সময় সহযোগিতা করেছেন। নিজেও আমার সঙ্গে অংশ নিয়ে পাস করেছেন। আমি আমার আম্মুর জন্য গর্ববোধ করি।’ মা সাবিয়া সুলতানা বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। মেয়েদের অনুপ্রেরণায় এবার অংশ নিয়েছিলাম পরীক্ষায়। আল্লাহ সফলতা দান করেছেন।’
মা ও মেয়ের একসঙ্গে পাসের খবরে সবাই তাঁদের অভিনন্দন জানাচ্ছেন। ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।