স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সিভিল সার্জনকে প্রত্যাহার

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ শনিবার চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যানছবি: প্রথম আলো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিক পরিদর্শনে আজ রোববার সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে অব্যবস্থাপনা দেখে তিনি চাঁদপুরের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ দেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় হাসপাতাল ঘুরে তিনি নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পান। তাৎক্ষণিক তিনি মন্ত্রণালয়ে কল করে চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদসহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান।

এ ব্যাপারে চাঁদপুরের সিভিল সার্জন মোহাম্মদ নূর আলম দীনকে কল করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।