নিপুণের ৫০২ ভরি স্বর্ণ: 'আমি রাজকপালী'

দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি মসজিদের সংস্কারকাজে অনুদান দিতে গিয়ে বক্তব্য দেন নিপুণ রায় চৌধুরী। রোববার দুপুরেছবি: প্রথম আলো

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় ৫০২ ভরি স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়নার তথ্য উঠে এসেছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১০ কোটি টাকা। আজ রোববার দক্ষিণ কেরানীগঞ্জে তিনি বলেন, ‘আমার নিজ পরিবার ও শ্বশুরবাড়ি—এই দুই পরিবার ভগবানের দান। সেই দিক থেকে আমি রাজকপালী।’