নওগাঁর ১০ ফেরিওয়ালাসহ ১৫ জনের করুণ মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের নিহত ব্যক্তিদের বাড়িতে স্বজনদের আহাজারি। আজ সোমবার দুপুরে তোলাছবি: প্রথম আলো

নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের ১০ ফেরিওয়ালাসহ ১৫ জন টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঈদ উদযাপন করতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে রডবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। সোমবার ভোর সাড়ে ৪টায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই গ্রামের সাতজন রয়েছেন। সেখানে চলছে স্বজনদের আহাজারি। পুলিশ মরদেহ আনার কাজে সহযোগিতা করছে।