পুলিশ বক্সে জয় বাংলা লেখায় ছাত্রলীগ নেতা আটক

আটক মীর সাআদ মাহমুদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশ বক্সে জয় বাংলা লেখায় ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। তাঁর নাম মীর সাআদ মাহমুদ। আজ বুধবার কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। তিনি সাতকানিয়া জাফর আহমদ কলেজের ছাত্রলীগের কমিটির সদস্য। চন্দনাইশ গাছবাড়িয়ায় তাঁর বাড়ি।

পুলিশ জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর নগরের বহদ্দারহাট পুলিশ বক্সে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখেন মীর সাআদ মাহমুদ। এ ছাড়া তিনি ছাত্রলীগের পক্ষ থেকে নগরের বিভিন্ন স্থানে ইফতারসামগ্রী বিলি ও নিজের ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারও করে আসছেন।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ছাত্রলীগ নেতা মীর সাআদ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের চট্টেশ্বরী এলাকায় ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন মীর সাআদ। তাঁর বিরুদ্ধে চকবাজার থানার পুলিশ ব্যবস্থা নিচ্ছে।