মৃত ঘোষণার পর বাড়িতে নেওয়ার পথে নড়ে উঠল নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত ঘোষণার পর বাড়িতে নেওয়ার পথে হঠাৎ নড়েচড়ে ওঠে একটি নবজাতক। এরপর আবার নবজাতককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ভর্তি করা হয়। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, নবজাতককে আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তবে তার অবস্থা ভালো নয়।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, শিশু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, নবজাতককে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। লাইফ সাপোর্ট খুলে নিলে কী হয় তা বোঝা যাচ্ছে না। তাঁরা নবজাতককে বাঁচানোর চেষ্টা করছেন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বর্মা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ও হালিমা খাতুন দম্পতির এই নবজাতকের জন্ম হয় গত রোববার। জন্মের পর অসুস্থ থাকায় নবজাতককে আইসিইউতে রাখা হয়েছিল।

নবজাতকটির স্বজন আকরাম হোসেন বলেন, আজ সকালে নবজাতককে মৃত ঘোষণা করা হয়। পরে বাড়িতে নিয়ে যাওয়ার পথে ময়মনসিংহের শিকারিকান্দা বাইপাস এলাকায় যাওয়ার পর নবজাতকটি হঠাৎ নড়ে ওঠে। পরে আবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।