নুরাল পাগলার দরবারে হামলা, নিহত ১

নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা–ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার বিকেলে গোয়ালন্দের জুড়ান মোল্লার পাড়ায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরিফে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক ব্যক্তি। স্থানীয় ইমান-আকিদা রক্ষা কমিটি শরিয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়। হামলায় পুলিশের দুটি ও ইউএনও’র গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।