ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইনচ্যুত নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের একটি বগি।আজ রোববার রাতে ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর এলাকায়
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে দুর্ঘটনায় যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ বলেন, রাত সাড়ে আটটার দিকে গোয়ালন্দ থেকে নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে খুলনা আসছিল। কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শাহজাহান শেখ বলেন, উদ্ধারকারী ট্রেন আসার জন্য ঈশ্বরদীতে খবর দেওয়া হয়েছে। তাদের পৌঁছাতে হয়তো তিন ঘণ্টার মতো সময় লাগতে পারে। তবে ঠিক কী কারণে এমন হয়েছে, তা এখনই বলা যাচ্ছে।