সিলেটে অবশেষে যথা সময়ে হচ্ছে নৌকাবাইচ

সিলেট জেলার ম্যাপ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সোনাই নদীতে আগামী শুক্রবার যথাসময়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। গতকাল রাতে আয়োজিত এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার লাউতা ইউনিয়নে লাউতা ও বাহাদুরপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে এ নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়ে ‘তৌহিদি জনতার’ ব্যানারে কয়েকজন সামাজিক

যোগাযোগমাধ্যমে লেখালেখির পাশাপাশি সভা করেন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে সমালোচনা দেখা দেয়। এ পরিস্থিতিতে বিয়ানীবাজার ইউএনও উম্মে হাবিবা মজুমদার বিষয়টি সমাধানের জন্য লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলওয়ার হোসেনকে দায়িত্ব দেন। গত রাতে দেলওয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলার বারইগ্রাম বাজারে সভা হয়।

এ সময় নৌকাবাইচের আয়োজক ও বাধাদানকারী পক্ষ উপস্থিত ছিল। পরে সবার মতামতের ভিত্তিতে যথাসময়ে নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত হয়। দেলওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, উভয় পক্ষকে নিয়ে ঘটনার সমাধান করা হয়েছে।