সুন্দরবন ভ্রমণে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোংলায় করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও তাঁর সফরসঙ্গীরা
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন ঘুরে গেলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। মার্কিন দূতাবাসে কর্মরত চারজন মার্কিন ও কয়েকজন বাংলাদেশি তাঁর সফরসঙ্গী ছিলেন। সুন্দরবন ভ্রমণের অংশ হিসেবে আজ মঙ্গলবার তাঁরা সুন্দরবনের করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন।

করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির প্রথম আলোকে বলেন, গত রোববার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসসহ সফরসঙ্গীরা খুলনা থেকে লঞ্চে করে সুন্দরবনের কটকা পর্যটন কেন্দ্রে আসেন। সেখান থেকে তাঁরা নিকটবর্তী কচিখালী পর্যটন কেন্দ্রও পরিদর্শন করেন। সেখানে তাঁরা লঞ্চে রবি ও সোমবার অবস্থান করেন। রাতে কটকা থেকে রওনা হয়ে আজ সকাল সাতটায় করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে এসে পৌঁছান। রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা দেড় ঘণ্টার মতো করমজল পর্যটন ও বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে অবস্থান করে ফিরে যান।

হাওলাদার আজাদ কবির বলেন, পিটার হাস ও তাঁর সফরসঙ্গীরা সুন্দরবন ভ্রমণে এসে খুবই আনন্দিত। তাঁদের সফরের কোনো খবর তিনি আগে পাননি।