নবম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার জন্য রচনা ও চিত্রকর্ম পাঠানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর মুহাম্মদ ত্বকী
ফাইল ছবি

নারায়ণগঞ্জে হত্যার শিকার মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর জন্মদিন উপলক্ষে ‘নবম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৩’ আয়োজন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর রচনা ও চিত্রকর্ম পাঠানোর শেষ সময়। এ সময়ের মধ্যে শিশু শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা ও চিত্রকর্ম পাঠানোর আহ্বান জানিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ। আজ শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

রচনা প্রতিযোগিতায় পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক বিভাগের বিষয় ‘আমার শৈশব’ (২০০ শব্দের মধ্যে), অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য খ বিভাগের বিষয় ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখি’ (৫০০ শব্দের মধ্যে), কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গ বিভাগের জন্য ‘ত্বকীকে নিয়ে যেকোনো বিষয়ে রচনা’ (১৫০০ শব্দের মধ্যে)।

১০ নভেম্বর রচনা ও চিত্রকর্ম পাঠানোর শেষ সময়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক বিভাগের বিষয় উন্মুক্ত, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত খ বিভাগের বিষয় ‘আমার দেশ’, সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত গ বিভাগের বিষয় ‘ত্বকীর একটি ছবি আঁক’।

আরও পড়ুন

প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে সনদ, বই ও ক্রেস্ট দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই, বিশেষ ক্রেস্ট ও সনদ এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক-২০২৩’ প্রদান করা হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০টি রচনা ও চিত্রকর্ম নিয়ে স্মারক প্রকাশিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত। কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০x১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি আঁকতে হবে। রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় ১০ নভেম্বর ২০২৩। স্পষ্ট অক্ষরে খামের ওপর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর লিখে এর সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে পাঠাতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের ছবির পেছনে সুস্পষ্টভাবে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে।

আরও পড়ুন

লেখা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা: নবম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৩, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস কে রোড, নারায়ণগঞ্জ। যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর: ০১৮১৩৫৩৫১৫৫, ই–মেইল: [email protected]

আরও পড়ুন