পদ্মা সেতুতে দুর্ঘটনায় কতটুকু ক্ষতি হলো

পদ্মা সেতুতে যাত্রীবাহী বাস উল্টে গেছে। গতকাল সোমবার দুপুরে মাওয়া প্রান্তে

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাসের ধাক্কায় সেতুর পূর্ব পাশের রেলিংয়ের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করতে ব্যয় হতে পারে দেড় লাখ থেকে দুই লাখ টাকা।