পদ্মায় ৪০ যাত্রী নিয়ে ডুবল বাস
আজ বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তিন নম্বর ফেরি ঘাটে 'সৌহার্দ্য পরিবহন'-এর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। পন্টুনে একটি ছোট ফেরির ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে, যেখানে নারী-শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিল। তাৎক্ষণিকভাবে কিছু যাত্রী উঠে এলেও অধিকাংশই আটকা পড়েন। পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, তারা অসহায় ছিলেন। উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।