চট্টগ্রামে কোল্ড স্টোরেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ছয় ইউনিট
চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) আগুন লেগেছে। আজ রোরবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিডি ফুড কোল্ড স্টোরেজ নামে প্রতিষ্ঠানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান নিশ্চিত করেছেন। তিনি বেলা সোয়া একটার দিকে প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
মোহাম্মদ আবদুল মান্নান আরও বলেন, ‘এখন আগুন নিয়ন্ত্রণে আছে। তবে ধোঁয়া রয়ে গেছে। তা নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে ভেতরে কেউ আটকে নেই।’