ফাঁদে ফেলে বাবাকে খুন করেন ছেলে
এক নারী বন্ধুর মাধ্যমে ফাঁদে ফেলা হয় বাবাকে। এরপর কৌশলে ওই নারী বন্ধুর বাসায় ডেকে আনা হয়। সেখানে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় বাইরে। পরে গলায় গামছা পেঁচিয়ে বাবাকে খুন করে লাশ জঙ্গলে ফেলে দেন ছেলে। পুলিশ লাশটি উদ্ধারের পর দাফন করে ‘বেওয়ারিশ’ হিসেবে। গতকাল রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বাবাকে খুনের এই বিবরণ দেন ছেলে।