ফরিদপুর সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা)। ফরিদপুর শহরে টেপাখোলায়

ফরিদপুরে সরকারি শিশু পরিবারে (বালিকা) ১৪ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর। এ ছাড়া এ ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলায় দরজি মো. ওয়াহিদ শেখকে (৫৪) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় বলা হয়, ৫ জানুয়ারি স্কুল থেকে ফেরার পথে চকলেট দিয়ে প্রলোভন দেখিয়ে কিশোরীটিকে ধর্ষণ করা হয়।