নিখোঁজ নন, কুয়াকাটা সৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিচারক

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিমছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সমুদ্রসৈকতে খোঁজ পাওয়া গেছে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিমের। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর খোঁজ পায় বরিশাল মহানগর পুলিশ।

বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুশান্ত সরকার বলেন, বিচারক শেখ ফারহান নাদিম একা ঘুরতে কুয়াকাটায় যান। তাঁর সঙ্গে অন্য কেউ ছিল না। মুঠোফোন বন্ধ থাকায় পুলিশ ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

শেখ ফারহান নাদিম বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীনে মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত মঙ্গলবার বিকেলে আদালতের কার্যক্রম শেষে ফারহান নাদিম বাসার উদ্দেশে বের হন। বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। তবে ওই দিন বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। শেষ পর্যন্ত তাঁর কোনো সন্ধান না পেয়ে বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর থেকেই ফারহান নাদিমের খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়।

আরও পড়ুন