প্রধানমন্ত্রী তারেক সিলেটে: দিনব্যাপী কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সিলেটে পৌঁছেছেন, তাঁর সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি প্রথমে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর সুরমা নদীর পাড়ে সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাসিয়া খাল পুনঃখনন ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেবেন। বিকেলে দলীয় সভায় যোগ দিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।