প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত ৩
শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে যায়। পথচারী ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী আবদুল বারী ও তাঁর স্ত্রী নাজমা আরা বেগম আহত হয়ে জয়পুরহাটে চিকিৎসা নেন। পথচারী ফিরোজা বেগম (৬০) বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।