নীলফামারীতে ট্রাক্টরের ওপর থেকে পানির ট্যাংক পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাক্টরের ওপর থেকে পানির ট্যাংক এক শিশুর ওপর শিশুটি মারা গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর বাজারে
ছবি: প্রথম আলো

নীলফামারীতে ট্রাক্টরের ওপর থেকে পানির ট্যাংক পড়ে আল আমিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অপর এক শিশু। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর বাজারে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আল আমিন কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. মোকাদ্দেছুরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারী সদরের পঞ্চপুকুর থেকে কিশোরগঞ্জ উপজেলার সংযোগ সড়কের কাজ চলছে। এ কাজে ট্রাক্টরের ওপর পানির ট্যাংক স্থাপন করে নির্মাণকাজে পানি ছিটানো হচ্ছিল। আজ বেলা ১১টার দিকে বাবুর বাজার এলাকায় নির্মাণাধীন সড়কে পানি ছিটানোর সময় হঠাৎ ট্রাক্টরের একটি চাকা ফেটে ট্রাক্টরটি কাত হয়ে পড়ে। এতে ট্রাক্টরের ওপর থেকে পানির ট্যাংকটি রাস্তার পাশে উল্টে পড়ে আল আমিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় আল-আমিনের সঙ্গে থাকা চার বছর বয়সী মোমিন বাবু আহত হয়েছে। স্থানীয় লোকজন ট্রাক্টরচালককে আটক করে পুলিশের কাছে তুলে দেন।

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তারুল আলম বলেন, বাবুর বাজার এলাকায় রাস্তার পাশে দুই শিশু খেলছিল। এ সময় ট্রাক্টরের একটি চাকা ফেটে গেলে ট্রাক্টরটি কাত হয়ে পড়ে। এতে ট্রাক্টরের ওপর থেকে পানির ট্যাংকটি এক শিশুর ওপর সে ঘটনাস্থলেই মারা যায়। এতে অপর শিশু আহত হয়। ঘটনার পর ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে।