বুড়িচংয়ে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু
কুমিল্লায় নির্বাচনী মিছিলে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে।
মো. মমিন মিয়া বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি। তিনি মোকাম ইউনিয়নের কোরপাই এলাকার বাসিন্দা।
মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জানান, আজ বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মমিন মিয়া। মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। নেতা–কর্মীরা তাঁকে দ্রুত উপজেলার কাবিলা এলাকার ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।