বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার মাটিডালী বাজার এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম ইমরান আলী (২১)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক জালাল উদ্দীন বলেন, গতকাল রাত সোয়া আটটার দিকে বগুড়া মম ইন ইকোপার্ক থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি দুপচাঁচিয়ায় ফিরছিলেন ইমরান ও তাঁর সঙ্গে থাকা এক যুবক। মাটিডালী এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। মোটরসাইকেলের অপর আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।