রাকসু নির্বাচন পেছাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সোমবার রাকসু নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়। পোষ্য কোটা নিয়ে চলমান অস্থিরতার কারণে এবং শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতির জন্য নির্বাচন পেছানো হয়েছে। কমিশন জানায়, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। ছাত্রদলসহ কয়েকটি প্যানেল নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছে। তবে ছাত্রশিবির পূর্বনির্ধারিত তারিখে নির্বাচনের পক্ষে মত দিয়েছে।