রামপালে ভয়াবহ দুর্ঘটনা: বর-কনেসহ নিহত ১৩

দুর্ঘটনায় মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের বেলাইব্রিজ এলাকায়ছবি : প্রথম আলো

বৃহস্পতিবার বিকেল ৪টায় বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। খুলনার কয়রায় বিয়ে সম্পন্ন করে মোংলায় ফিরছিল বরযাত্রীবাহী মাইক্রোবাসটি। নিহতদের মধ্যে কনে মার্জিয়া আক্তার (মিতু), তার বোন, নানী এবং বর সাব্বির ও তার পরিবারের ৮ সদস্য রয়েছেন। এছাড়া মাইক্রোবাস চালক ও কনে পক্ষের আরও কয়েকজন নিহত হন। ৪ জনের মরদেহ রামপাল এবং ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।