রাতের বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায়

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল বুধবার রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে তিন দিকে দীর্ঘ এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখী হাজারো মানুষ। আজ বৃহস্পতিবার সকাল থেকে যানজট কিছুটা কমতে শুরু করেছে।