কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে জাদুরচর ইউনিয়নের ধনারচর নতুন গ্রামে এ ঘটনা ঘটে।  

এই দুজন হলো ধনারচর নতুন গ্রামের বাসিন্দা শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) এবং আবু তালেবের ছেলে আবু ত্বহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ সকালে ওই দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা এক প্রতিবেশীর পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে শাহবাব ও আবু ত্বহাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে উভয় শিশুকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানিয়েছেন রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ।