মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৪

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এ্যাপরোচ সড়কের পাঁচচর এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়েছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে আজ রোববার সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের পাঁচ্চর এলাকায় বাসটি দুর্ঘটনার শিকার হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।