সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি খন্দকার শামসুদ্দোহাকে ঢাকার নবাবগঞ্জে নিজ বাড়ি থেকে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বেলা ১১টায় পানালিয়া ওয়ান্ডেরালা গ্রিনপার্কে

ঢাকার নবাবগঞ্জ থেকে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) শামসুদ্দোহা খন্দকার গ্রেপ্তার হয়েছেন। চেক জালিয়াতির মামলায় তিনি গ্রেপ্তার হন। নবাবগঞ্জ থানা পুলিশ তাঁকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। এর আগে তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গৃহকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়াও, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা বিচারাধীন রয়েছে। ২০১৬ সালে তিনি পুলিশ বাহিনী থেকে অবসরে যান।