সাকিবের মাগুরার বাড়িতে হামলা

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও ইট–পাটকেল ছুড়ে মারা হয়েছে। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মাগুরা শহরের কেশবমোড় এলাকায়ছবি : প্রথম আলো

বুধবার রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও ইট–পাটকেল ছোড়া হয়েছে। দুর্বৃত্তরা বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে দেয় এবং লোহার গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। মাগুরা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে পেট্রোল বোমার আলামত মেলেনি। পুলিশ তদন্ত শুরু করেছে।